রাজশাহীর পুঠিয়ায় পুত্রবধূকে চাকরি না দেওয়া ও বিদ্যালয়ের নাম পরিবর্তনের অভিযোগে একটি বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপণ এবং শিক্ষকদের কার্যালয়ে তালা দিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সাবেক দাতা সদস্য আজাদ আলী।
শনিবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে লোকজন নিয়ে ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলের মাঠে কলাগাছ রোপণ করেন তিনি। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান ফটক বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন এবং শিক্ষকদের কার্যালয়ে থাকা তালার ওপর আরেকটি তালা লাগিয়ে দেন।
আজাদ আলীর দাবি, তার পুত্রবধূকে বিদ্যালয়ে চাকরি না দেওয়া এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রতিবাদে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, আজাদ আলীর পুত্রবধূকে চাকরি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে বিদ্যালয়টি ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে প্রতিষ্ঠিত হয়। পরে এর নাম পরিবর্তন করে ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |